মুন্সিগঞ্জSaturday , 23 May 2026
  1. খেলা
  2. চাকরি
  3. জীবনযাপন
  4. বাণিজ্য
  5. বাংলাদেশ
  6. বিনোদন
  7. বিশ্ব
  8. ভিডিও
  9. মতামত
  10. রাজনীতি
  11. সর্বশেষ

ইছাপুরা ইউনিয়নবাসীকে ঈদুল আযহার শুভেচ্ছা জানালেন চেয়ারম্যান পদপ্রার্থী মো. আমির হোসেন

Sazzad Hossen
May 23, 2026 2:37 pm
Link Copied!

পবিত্র ঈদুল আযহা উপলক্ষে ইছাপুরা ইউনিয়ন-বাসীসহ দেশবাসীকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন চেয়ারম্যান পদপ্রার্থী মো. আমির হোসেন।

এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, “ত্যাগ, সহমর্মিতা ও ভ্রাতৃত্ববোধের মহান শিক্ষা নিয়ে আমাদের মাঝে সমাগত হয়েছে পবিত্র ঈদুল আযহা। এই ঈদ সবার জীবনে বয়ে আনুক সুখ, শান্তি ও সমৃদ্ধি। সমাজ থেকে হিংসা-বিদ্বেষ দূর হয়ে পারস্পরিক ভালোবাসা ও সম্প্রীতি প্রতিষ্ঠিত হোক।”

তিনি আরও বলেন, “ইছাপুরা ইউনিয়নের সর্বস্তরের জনগণের সুখ-দুঃখে সবসময় পাশে থাকার চেষ্টা করেছি এবং ভবিষ্যতেও থাকবো ইনশাআল্লাহ। সকলের দোয়া, ভালোবাসা ও সহযোগিতা কামনা করছি।”

এসময় তিনি ঈদের আনন্দ সবার সঙ্গে ভাগাভাগি করে নেওয়ার আহ্বান জানান এবং অসহায় ও দরিদ্র মানুষের পাশে দাঁড়ানোর জন্য সমাজের বিত্তবানদের প্রতি অনুরোধ জানান।