সিরাজদিখান উপজেলাে আলোচিত রামিসা হত্যাকাণ্ডের ঘটনায় তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করেছেন উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আব্দুল কুদ্দুস ধীরন।
রামিসার কবর জিয়ারত ও ফাতিহা পাঠ শেষে তিনি সাংবাদিকদের বলেন, “রামিসার হত্যাকাণ্ড এতটাই নৃশংস ও বেদনাদায়ক যে এর নিন্দা জানানোর ভাষা আমার নেই। এই ঘটনার কারণে সারা বাংলাদেশের মানুষ আজ শোকাহত ও মর্মাহত।”
তিনি আরও বলেন, “আমরা চাই এই হত্যাকাণ্ডের বিচার এমনভাবে হোক, যাতে ভবিষ্যতে আর কেউ এ ধরনের জঘন্য অপরাধ করার সাহস না পায়। প্রচলিত আইনে এই অপরাধের সর্বোচ্চ শাস্তি ফাঁসি। তবে সেই শাস্তি যদি গোপনে কার্যকর করা হয়, তাহলে সমাজে এর প্রভাব কম পড়ে। আমি মনে করি, দৃষ্টান্ত স্থাপনের জন্য উন্মুক্ত স্থানে ফাঁসি কার্যকর করা উচিত, যাতে মানুষ শিক্ষা নিতে পারে এবং অপরাধ প্রবণতা কমে আসে।”