মুন্সিগঞ্জSaturday , 23 May 2026
  1. খেলা
  2. চাকরি
  3. জীবনযাপন
  4. বাণিজ্য
  5. বাংলাদেশ
  6. বিনোদন
  7. বিশ্ব
  8. ভিডিও
  9. মতামত
  10. রাজনীতি
  11. সর্বশেষ

আলহাজ নজরুল ইসলাম নাফিজের পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা

Sazzad Hossen
May 23, 2026 11:49 am
Link Copied!

আসন্ন পবিত্র ঈদুল আজহা উপলক্ষে ইছাপুরা ইউনিয়নের সর্বস্তরের জনগণকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন ইছাপুরা ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি আলহাজ নজরুল ইসলাম নাফিজ।

তিনি এক শুভেচ্ছা বার্তায় বলেন, “পবিত্র ঈদুল আজহা ত্যাগ, কোরবানি ও মানবতার শিক্ষা দেয়। এই ঈদ আমাদের সকল ভেদাভেদ ভুলে একে অপরের পাশে দাঁড়ানোর শিক্ষা দেয়। আমি ইছাপুরা ইউনিয়নের ৯টি ওয়ার্ডের সর্বস্তরের জনগণকে পবিত্র ঈদুল আজহার আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ জানাই। আল্লাহ তায়ালা সকলের জীবন সুখ, শান্তি ও সমৃদ্ধিতে ভরে তুলুন।”

তিনি আরও বলেন, সমাজে শান্তি, সম্প্রীতি ও ভ্রাতৃত্ববোধ বজায় রেখে সবাইকে ঈদের আনন্দ ভাগাভাগি করে নেওয়ার আহ্বান জানান।

এসময় তিনি ইছাপুরা ইউনিয়নের সকল নেতাকর্মী, সমর্থক ও সাধারণ মানুষের সুস্বাস্থ্য ও মঙ্গল কামনা করেন।